News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে কর্নেল চৌমুহনীকে হারিয়ে জয়ে ফিরলো ক্রিকেট অনুরাগী
Image

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে কর্নেল চৌমুহনীকে হারিয়ে জয়ে ফিরলো ক্রিকেট অনুরাগী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। খুদেদের ক্রিকেটে জয়ে ফিরলো অনুরাগী। ১৩০ রানে বড় জয় ক্রিকেট অনুরাগীর। হারিয়েছে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় ক্রিকেট অনুরাগী ১৩০ রানের ব্যবধানে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কুয়াশা ও মন্দালোকের জন্যে ম্যাচ কুড়ি ওভার করা হয়। সীমিত ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ক্রিকেট অনুরাগী ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সপ্তদ্বীপ ঘোষ ৫২ বল খেলে ১৩ টি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারি মেরে সর্বাধিক একাশি রান সংগ্রহ করে দলের বড় স্কোরের নায়ক হিসেবে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া সৃজন দেবের অপরাজিত ৪৩ রান এবং বিজয় যাদবের ২৩ রান উল্লেখ করার মতো। কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারের শতভিক ঘোষ একমাত্র উইকেটটি পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার ৭ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করতেই কুড়ি ওভার ফুরিয়ে যায়। ক্রিকেট অনুরাগীর সপ্তদ্বীপ ঘোষ চার রানে চারটি এবং দ্বিগবিজয় দেববর্মা তিন রানে তিনটি উইকেট পেয়েছে। সপ্তদ্বীপ  পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top