News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে পথ অবরোধ বিশালগড়ে
Image

বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে পথ অবরোধ বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বক্সনগর বিশালগড় সড়ক অবরোধ করল চেলিখলা এলাকার জনজাতি অংশের প্রমিলারা৷ ২৫ দিন যাবত জল ও বিদ্যুৎ না পেয়ে বক্সনগর থেকে  বিশালগড় সড়ক অবরোধ করেন চেলিখলা এলাকার সমস্ত জনজাতি পরিবার৷বৃহস্পতিবার সকাল১১ টায় অবরোধ শুরু হয়৷জানাযায় দীর্ঘ ২৫ দিন যাবৎ চেলিখলা আড়ালিয়া বাড়ি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷  যার ফলে জল সহ বিভিন্ন সমস্যায় রয়েছে এলাকাবাসী৷ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বারবার জানানো  হলেও কোনরকম উদ্যোগ গ্রহণ করছে না এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার৷  ফলে বিরাট সমস্যার সম্মুখীন এলাকার সমস্ত জনজাতি পরিবার৷ অবশেষে কোন সূরাহা না পেয়ে অবশেষে বৃহস্পতিবার সকাল ১১ টায় বস্কনগর বিশালগড় সড়ক অবরোধ করেন এলাকার  জনজাতি পরিবারের প্রমিলারা৷ তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনারা সড়ক অবরোধ করে বসে থাকবেন৷ অবরোধের ফলে এলাকায় যান চলাচল স্তব্ধ হওয়ার পরে৷ জনদুভর্োগ চরম আকার ধারণ করে৷
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আদিবাসী কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ আদিবাসী কংগ্রেসের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার৷ প্রদেশ কংগ্রেস ভবনে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের সদস্য এস দেববর্মা সহ অন্যান্যরা৷ এস দেববর্মা জানান, গত ২৭ ডিসেম্বর দিল্লিতে সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ত্রিপুরা থেকে ৬ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন৷ ত্রিপুরার জনজাতি অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷ কংগ্রেসের পক্ষ থেকে সংগঠন অনেকটাই পাহাড়ে মজবুত রয়েছে বলে দাবি করেন তিনি৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top