News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রাউন সুগারসহ দুই নেশা কারবারি গ্রেপ্তার বটতলায়
Image

ব্রাউন সুগারসহ দুই নেশা কারবারি গ্রেপ্তার বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে আটক করতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ রাজধানীর বটতলা এলাকা থেকে আটক করা হয় দুই নেশা কারবারিকে৷ সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বুধবার রাতে বটতলা ফাঁড়ি থানার পুলিশ ও পশ্চিম আগরতলা থানার পুলিশ যৌথ ভাবে বটতলা মার্কেটে অভিযান চালায়৷ এই অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুই জন নেশাকারবারিকে আটক করা হয়৷ ধৃতরা হল বিকাশ বিশ্বাস, বাড়ি আমতলি থানা এলাকায় এবং সুকান্ত বর্মণ, বাড়ি জয়নগর গাঙ্গাইল রোড৷ ধৃতদের কাছ থেকে ৫.২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ এবং ৪২ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার হয়েছে৷ একই সাথে নগদ ৩ হাজার টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top