News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডের হালদওয়ানিতে উচ্ছেদে সায় দিল না সুপ্রিম কোর্ট, পুষ্কর বললেন আদালতের নির্দেশ মতো এগোব
Image

উত্তরাখণ্ডের হালদওয়ানিতে উচ্ছেদে সায় দিল না সুপ্রিম কোর্ট, পুষ্কর বললেন আদালতের নির্দেশ মতো এগোব

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে বনভুলপুরা এলাকায় রেলের জমি থেকে কয়েক হাজার বাসিন্দাকে উচ্ছেদের জন্য সরকারি উদ্যোগে সম্মতি দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এ বিষয়ে উত্তরাখণ্ড হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত জানিয়েছে, ‘৫০ হাজার মানুষকে এক সঙ্গে রাতারাতি উৎখাত করা যায় না।’ উত্তরাখণ্ড হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জানানো আবেদনের ভিত্তিতে উত্তরাখণ্ড সরকার এবং ভারত রেলওয়েকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে ৭ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের রায় শোনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “আমরা আগেই বলেছি এটি রেলের জমি। আদালতের নির্দেশ অনুযায়ী আমরা এগোব।”হালদওয়ানিতে বনভুলপুরা এলাকায় রেলস্টেশনের পাশে প্রায় দু’কিলোমিটার জুড়ে গফুর বস্তি, ঢোলক বস্তি, ইন্দিরা নগর ও বনভুলপুরা এলাকার রেলের জমিতে কয়েক দশক ধরে বসবাস ৪,০০০-এর বেশি পরিবারের। রয়েছে, দোকানপাট, সরকারি স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, ব্যাঙ্ক, মায় পুরসভার জলের ট্যাঙ্কও। কিন্তু সে রাজ্যের সরকার ওই জবরদখল মুক্ত করতে সক্রিয়। গত ২০ ডিসেম্বর উত্তরাখণ্ড হাইকোর্ট রায় দিয়েছিল, ৭ দিনের মধ্যে এই জমি জবরদখল-মুক্ত করতে হবে। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এল নরসিমহা এবং বিচারপতি এসএ নাজিরের বেঞ্চ সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে।

প্রসঙ্গত, হালদওয়ানিকংগ্রেস বিধায়ক সুমিত হৃদয়েশের নেতৃত্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ওই বাসিন্দারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আবেদনকারীর আইনজীবী লুবনা নাজ জানিয়েছেন, “সেই জমিতে কোনও নির্মাণ হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। পুনর্বাসন প্রকল্পের কথা মাথায় রাখতে হবে। স্কুল, কলেজ ও অন্যান্য কাঠামো ভেঙে ফেলা যাবে না।”

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top