News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া বাজারে খোলা হল ধান ক্রয় কেন্দ্র
Image

তেলিয়ামুড়া বাজারে খোলা হল ধান ক্রয় কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ জানুয়ারী৷৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলা হলো তেলিয়ামুড়া বাজারের শেড গৃহে৷  
বৃহস্পতিবার বিধায়িকা কল্যাণী রায় ধান ক্রয় কেন্দ্রে এসে সরাসরি কথা বলেন৷ তিনি জানান, ধান বিক্রি করতে আসা বেশিরভাগ কৃষকেরা কৃষাণ সম্মাননিধি প্রকল্পের অন্তর্গত ৬,০০০ টাকা করে ভাতা পাচ্ছেন৷ কৃষকরা আজ খুশি৷ কারণ তারা রাজ্য সরকারের কাছে ২০৪০ টাকা প্রতি কুইন্টাল দরে নিজেদের জমিতে উৎপাদিত ধান বিক্রি করতে পারছে৷ কৃষকেরা আজ ধান উৎপাদন করতে ব্যাপক আগ্রহী৷ কারণ তাদের ধান উৎপাদন করে বিক্রি করার জন্য কোন দালালের খপ্পরে পরতে হয় না৷ কৃষকেরা আজ বেজায় খুশি, কৃষকেরা খুশি হয়ে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top