News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লিগে ওয়ারিয়র্সকে হারিয়ে রাইডার্সের চমক
Image

ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লিগে ওয়ারিয়র্সকে হারিয়ে রাইডার্সের চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। ওয়ারিয়র্স-কে হারিয়ে রাইডার্সের দারুন চমক। বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লিগে দিনের  দ্বিতীয় খেলায় সেরা অঘটন। ইউনাইটেড নর্থ রাইডার্স ৭৩ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে ঢলাই ওয়ারীয়র্স কে। মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে দিনের দ্বিতীয় খেলায় বেলা সাড়ে বারোটায় ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড নর্থ রাইডার্স প্রথমে ব্যাটিংয়ের এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ধলাই ওয়ারীয়র্স ৮ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করতেই ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে অম্বিকা দেবনাথ সর্বাধিক ২৯ রান সংগ্রহ করলেও অন্যদের একটু ব্যর্থতায় জয় সম্ভব হয়নি। রাইডার্সের পূজা পালের ৩৬ রান, প্রিয়া সূত্রধরের ৩২ রান, প্রিয়া ত্রিপুরার ২৭ রান এবং পূজা দাসের ২৪ রান উল্লেখযোগ্য। পূজা দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top