News Flash

  • Home
  • দেশ
  • চেন্নাইয়ে স্কুটিচালক তরুণীকে পিষে দিল ট্রাক, পুলিশি তদন্ত শুরু
Image

চেন্নাইয়ে স্কুটিচালক তরুণীকে পিষে দিল ট্রাক, পুলিশি তদন্ত শুরু

চেন্নাই, ৪ জানুয়ারি (হি.স.): চেন্নাইয়ে ২২ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীকে পিষে দিল একটি ট্রাক। ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয়েছে ওই তরুণীর। মঙ্গলবার ৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ চেন্নাইয়ের মাদুরভোয়ালে এই ঘটনাটি ঘটে। নিহতের নাম এস শোভনা। তিনি চেন্নাইয়ের পোরুর বাসিন্দা। তিনি গুডুভাঞ্চেরিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ট্রাক চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ধৃতের নাম-মোহন।

বুধবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভাই হরিশকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময়, মাদুরভোয়ালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গর্তে পড়ে যান শোভনা। ঠিক তখনই একটি ট্রাক এসে তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভনার। শোভনার ভাই রাস্তার ধারে ছিটকে পড়ার কারণে চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দু”জনের কারও মাথায় হেলমেট ছিল না। বেপরোয়াভাবে ট্রাক চালানোর অভিযোগে চালককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, রাস্তার যে স্থানে গর্ত ছিল, তা মেরামত করা হয়েছে।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top