News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লি ও ঢাকার সবুজ সংকেত মিললেই মৈত্রী সেতু দিয়ে যাত্রীদের যাতায়াত শুরু হবে : সাব্রুম বিধায়ক
Image

দিল্লি ও ঢাকার সবুজ সংকেত মিললেই মৈত্রী সেতু দিয়ে যাত্রীদের যাতায়াত শুরু হবে : সাব্রুম বিধায়ক

শান্তিরবাজার(ত্রিপুরা), ৪ জানুয়ারি (হি. স.) : বহু প্রতীক্ষিত ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু দিয়ে যাত্রীদের যাতায়াত এখন শুধুই সময়ের অপেক্ষা। দিল্লি ও ঢাকা সবুজ সংকেত দিলেই দুই দেশের মধ্যে যাত্রীদের যাতায়াত শুরু হয়ে যাবে। সেই লক্ষ্যে আজ দুই দেশের ল্যান্ড পোর্ট অথরিটির আধিকারিকগণ মৈত্রী সেতু পরিদর্শন এবং যাবতীয় পরিকাঠামো নিয়ে বৈঠক করেছেন।

সম্প্রতি রাজ্যসভায় মৈত্রী সেতু চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। অল্প কিছুদিনের মধ্যেই তার পরিণাম নজরে আসতে চলেছে বলেই মনে হচ্ছে। কারণ আজ বুধবার সাব্রুমে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু পরিদর্শনে দুই দেশের উচ্চ পর্যায়ের আধিকারিকগণ এসেছিলেন।

এদিন ভারত ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু চালু করার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পক্ষ থেকে ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্রা, প্রজেক্ট ডাইরেক্টর গিতেশ দীপ সিং, এলপিএআই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাবির সিং, আগরতলায় এলপিএআই ম্যানেজার দেবাশীষ নন্দী, কাস্টমসের চিফ কমিশনার যোগানদার গার্গ, সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়, বিএসএফের ৯৬ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট লালা কৃষ্ণ কুমার লাল সহ একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিকগণ।

অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রাজীভ রঞ্জন, ল্যান্ড পোর্টের এডিশনাল ডাইরেক্টর এমডি রাজু আহমেদ, হাফিজুল্লা রহমান ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে নিজাম উল্লাহ রহমান সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগণ।

এদিন বেলা দুইটা নাগাদ সাব্রুমের ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুতে দু’দেশের আধিকারিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিকাল তিনটা নাগাদ দু’দেশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের প্রতিনিধি দলটি যৌথভাবে বাংলাদেশের সীমান্তে গিয়ে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যাত্রী পারাপারের জন্য চেকপোষ্টে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলি খতিয়ে দেখেন। ভারতের দিকেও যাত্রী পারাপারের কি কি সুবিধা রয়েছে সেগুলি পর্যবেক্ষণ করেন।

ভারতের ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দু’দেশের সরকারের আলোচনার মধ্যে দিয়ে খুব দ্রুত ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু দিয়ে আপাতত যাত্রী পরিষেবা চালু করা হবে। পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের মাল পারাপারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে গেলে পর্যায়ক্রমে সেগুলিও চালু করা হবে।এ-বিষয়ে সাব্রুমের বিধায়ক শঙ্কর রায় বলেন, দুই দেশ মৈত্রী সেতু দিয়ে যাত্রীদের যাতায়াতের জন্য প্রস্তুত রয়েছে। দুই দেশের ল্যান্ড কাস্টম তৈরি হয়ে গেছে। এখন দিল্লি ও ঢাকা সবুজ সংকেত দিলেই দুই দেশের মানুষ ওই সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top