ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। ম্যাচের চতুর্থ দিনে প্রায় অর্ধেক খেলা হয়েছে। ৪২ ওভার খেলতে পেরেছে ত্রিপুরা দল। খলনায়ক কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও মন্দালোক। সকালে সঠিক সময়ে ম্যাচ শুরু হতে পারে নি। অনেকটা দেরিতে শুরু হওয়ায় আখেরে ত্রিপুরার পক্ষে অনেকটা সহায়ক হয়েছে। কর্নেল সি.কে নাইডু অনূর্ধ্ব ২৫ ক্রিকেটে ত্রিপুরা ও পাঞ্জাবের ম্যাচ শেষ পর্যন্ত ড্র-তে নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ত্রিপুরা দল ৩ পয়েন্ট পেয়েছে। এই পয়েন্ট প্রাপ্তির সৌজন্যে রাজ্য দলের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। প্রথম ইনিংসে পাঞ্জাবের সংগৃহীত ১৬২ রানের জবাবে ত্রিপুরা তাদের প্রথম ইনিংসে ১৭৫ রান সংগ্রহ করেছিল। ১৩ রানে পিছিয়ে থেকে পাঞ্জাব দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৪১ রানে ইনিংস ঘোষণা করলে, ত্রিপুরা দল অনেকটা শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়। মঙ্গলবারে, তৃতীয় দিনের খেলার শেষ মুহূর্তে রাজ্য দল ১০ ওভারে এক উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করেছিল। আজ, বুধবার কুয়াশা ও মন্দালোকে বিঘ্নিত চতুর্থ তথা অন্তিম দিনে ৪২ ওভার খেলা হয়েছে। তার মধ্যে ত্রিপুরা ছয় উইকেট হারিয়ে ৭৫ রান যোগ করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়। তবে আজ উইকেটে টিকে থেকে ম্যাচকে ড্র-এর দিকে ধাবিত করার পেছনে ওপেনার বাবুল দে’র ৩৮ রান এবং শংকর পালের ২৮ রান সংগ্রহ উল্লেখযোগ্য। পাঞ্জাবের প্রেরিত দত্ত তিনটি উইকেট পেয়েছিল। সংক্ষিপ্ত স্কোর: পাঞ্জাব প্রথম ইনিংসে ১৬২ রান, দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৪১ রানে ইনিংস ঘোষণা। ত্রিপুরার প্রথম ইনিংসে ১৭৫ রান, দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৯৪ রান।

সি.কে নাইডু : পাঞ্জাবের ভাগ্য মন্দ কুয়াশার সৌজন্যে ত্রিপুরার ৩ পয়েন্ট
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















