News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে কর্নেল চৌমুহনীর বিরুদ্ধে দুর্দান্ত জয় চাম্পামুরার
Image

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে কর্নেল চৌমুহনীর বিরুদ্ধে দুর্দান্ত জয় চাম্পামুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। খুদেদের ক্রিকেটে দুর্দান্ত জয় চাম্পামুরার। হারিয়েছে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় চামপামুরা ১৯১ রানের বিশাল ব্যবধানে কোচিং সেন্টার কে পরাজিত করেছে। খেলা ছিল নরসিং ঘরের পঞ্চায়েত গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ দেবনাথ ও সন্দীপন দাস দুজনেই ৭৮ করে রান পায়। এছাড়া রণদীপ দাশের অপরাজিত ৩২ রান ও তানিশক চক্রবর্তীর ২৯ রান উল্লেখ করার মতো। কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারের দেবব্রত রুদ্র পাল ও সাত্বিক ঘোষ তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টার ৩১ ওভার ২ বল খেলে ৮৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রোহন সরকার একাই ৫৩ রান করে। এছাড়া, আট জন ব্যাটার্স শূন্য রানে প্যাভিলিয়নে ফেরে। চাম্পামুরার রাহুল পাল ও সন্দীপন দাস তিনটি করে এবং তানিশক চক্রবর্তী ও শুভম সাহা দুটি করে উইকেট পেয়েছে। ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ সন্দীপন দাস পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top