ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। ফিরতি লিগে ব্লাস্টার্স দারুন জবাব দিয়েছে স্টার্সকে হারিয়ে। প্রথম লীগে স্টার্স সুপার ওভারে ব্লাস্টার্সকে পরাজিত করেছিল। কিন্তু আজ, বুধবার বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের ফিরতি ম্যাচে ব্লাস্টার্স ৫ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে, স্টার্সকে হারিয়ে। টস জিতে ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সিপাহীজলা স্টার্স সীমিত ১৯ ওভারে ছয় উইকেটে ১০১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স ঠিক ১ বল বাকি থাকতে পাঁচ উইকেটের বিনিময়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ইন্দ্র রানী জমাতিয়া ৪৩ সংগ্রহ করে দলকে জয়ের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

ফিরতি লিগে জয় ছিনিয়ে স্টার্সকে জবাব ব্লাস্টার্স-এর
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















