News Flash

  • Home
  • দিনের খবর
  • হবিবপুরে ঝোপ থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

হবিবপুরে ঝোপ থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

হবিবপুর, ৩ জানুয়ারি (হি. স.) : মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের দারাজপুর এলাকায় ঝোপ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নয়ন হালদার(২৬)। তিনি বুলবুলচন্ডী বাঁধপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে মা সাধনা হালদার ও ভাই শয়ন হালদারকে নিয়ে সংসার ছিল নয়ন হালদারের। তিনি ভিন রাজ্যে কাজ করতেন। এক মাস আগেই ফিরে এসেছেন গ্রামে। গ্রামে ফিরে অন্যান্যদের সঙ্গে মাছ ধরে জীবিকা নির্বাহের কাজ করছিলেন। মাঝে মধ্যে নেশাও করতেন তিনি। সোমবার রাতে বাড়ি ফেরেনি নয়ন। মঙ্গলবার সকালে দারাজপুর এলাকায় একটি ছোট ঝোপের কাছে নীচু গর্তের মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top