News Flash

  • Home
  • দিনের খবর
  • আপডেট : মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর, মেলার প্রস্তুতি ক্ষতিয়ে দেখবেন তিনি
Image

আপডেট : মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর, মেলার প্রস্তুতি ক্ষতিয়ে দেখবেন তিনি

গঙ্গাসাগর, ৩ জানুয়ারি (হি. স.) : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সাগরদ্বীপে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে মেলার প্রস্তুতি। বিভিন্ন দফতরের মন্ত্রীরা একাধিকবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন। জেলা প্রশাসন মেলার কাজে যুক্ত সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। মুখ্যমন্ত্রী আসার জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে । হেলিকপ্টার ট্রায়াল হয়েছে। ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসবেন বলে প্রশাসনের একটি সূত্রেরখবর।

প্রশাসনের ওই সূত্রটি জানাচ্ছে, মুখ্যমন্ত্রী প্রথমে গঙ্গাসাগর মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন। তারপরে কপিলমুনি মন্দিরে পুজো দেবেন। এ ছাড়া, গঙ্গাসাগরে ডুমুরজলা স্টেডিয়ামের আদলে তৈরি নতুন হেলিপ্যাড ময়দানের উদ্বোধন করবেন। প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন দফতরের মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন। ১৪ জানুয়ারি সাগরদ্বীপে পৌষ সংক্রান্তিতে পুণ্যস্নান সারবেন তীর্থযাত্রীরা। এবার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ডসংখ্যক ভিড় হবে বলে অনুমান রাজ্য ও জেলা প্রশাসনের। তাই এক মাস আগে থেকেই মেলা সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।
মমতার আসার খবরে সাগরকে পুরোপুরি নতুন রঙে সাজিয়ে তোলা হয়েছে। রাস্তায় রাস্তায় তৈরি করা হয়েছে তোরণ। নতুন পিচের প্রলেপ পড়েছে বহু জায়গাতেই। মেলা প্রাঙ্গণে এখন বাঁশের খাঁচা গড়ে তোলার কাজ চলছে। হোগলা পাতার তাঁবু গড়ে তোলা হবে পুণ্যার্থীদের জন্য। পৌষ সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে কয়েক লক্ষ পুণ্য সঞ্চয়ের আশায় ডুব দেবেন সাগর তীরে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top