News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে নিজেদের ৬৩ সেনার প্রাণহানির কথা স্বীকার করল রাশিয়া
Image

ইউক্রেনে নিজেদের ৬৩ সেনার প্রাণহানির কথা স্বীকার করল রাশিয়া

মস্কো, ৩ জানুয়ারি (হি. স.) : দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের দাবি করা ৪০০ নয়, নতুন বছরের প্রাক্কালে হামলায় নিজেদের ৬৩ সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করেছে রাশিয়া।

সোমবার রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী পূর্বদিকের শহর মাকিভকায় একটি অস্থায়ী ঘাঁটিতে আমেরিকার দেওয়া হিমারস গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ভূপাতিত হয়েছে। বাকি চারটি ওই ভবনে গিয়ে আঘাত হানে।

ইউক্রেন সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ রবিবার দাবি করে, তারা রাশিয়ার ৪০০ সৈন্যকে হত্যা করতে সমর্থ হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০০ সৈন্য। এই দাবির পরদিনই রাশিয়ার পক্ষ থেকে বিবৃতি এল।

দোনেৎস্কের মস্কো সমর্থিত কর্তৃপক্ষ এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে। কর্তৃপক্ষের জ্যেষ্ঠ এক কর্মকর্তা টেলিগ্রামে এক পোস্টে বলেন, হতাহত হয়েছে, তবে সংখ্যা এখনো অজানা। ভবনটি খুব বাজেভাবে ধ্বংস হয়ে গেছে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top