News Flash

Image

শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের ডিলিমিটেশন বোর্ড গঠন

শিলচর (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : গত ৩১ ডিসেম্বর বরাক উপত্যকার তিন জেলার প্রশাসনিক পরিবর্তনের পর এবার শুরু হচ্ছে শিলচর মিউনিসিপাল কর্পোরেশন এলাকা গঠনের প্রক্রিয়া। কাছাড় জেলার জেলাশাসক রোহানকুমার ঝা (আইএএস)-কে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের ডিলিমিটেশন বোর্ড।

রাজ্যপালের তরফে অসম সরকারের গৃহ এবং নগরোন্নয়ন মন্ত্রকের এক নির্দেশে জানানো হয়েছে, ডিলিমিটেশন বোর্ডের চেয়ারম্যান হবেন কাছাড় জেলার ডেপুটি কমিশনার বা তাঁর মনোনীত কোনও আধিকারিক। বোর্ডের অন্যান্য পাঁচ সদস্যরা হচ্ছেন শিলচরের বর্তমান বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি হেমন্ত ভুইয়াঁ, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক, শিলচর মিউনিসিপাল বোর্ডের বর্তমান এগজিকিউটিভ অফিসার এবং ধুবড়ির সমাজসেবী বিমল ওস‌ওয়াল। নবগঠিত এই বোর্ড শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ করে অসম সরকারের কাছে রিপোর্ট পেশ করবে।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top