News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ১০ জানুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক, আসছেন সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাত
Image

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ১০ জানুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক, আসছেন সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাত

আগরতলা, ৩ জানুয়ারি (হি. স.) : তেইশের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি সিপিএমের একদিনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অংশ নিতে আসছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। নির্বাচন ঘোষণার পরের দিনই প্রার্থী তালিকা ঘোষণার লক্ষ্যে ওই বৈঠকে যাবতীয় সমস্ত কিছুই চূড়ান্ত হয়ে যাবে। এমনকি জোটের বিষয়েও রাজ্য কমিটির বৈঠকে ফয়সালা হয়ে যাবে।

আগামী ফেব্রুয়ারি মাসেই বিধানসভা নির্বাচনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে, হাতে বেশি সময় নেই রাজনৈতিক দলগুলির কাছে। ত্রিপুরায় শাসকের গদি হারাতেই অস্তিত্ব নিয়ে মহা সংকটে পড়েছে সিপিএম। ফলে, আগামী বিধানসভা নির্বাচনে পরিস্থিতির চাহিদা মেনে কংগ্রেসের সাথে জোটের চিন্তাভাবনা শুরু করেছেন কমিউনিস্টরা। বিজেপি-কে ক্ষমতা থেকে সরাতে কঠিন পদক্ষেপ নিতে চাইছে সিপিএম। এক্ষেত্রে প্রার্থী তালিকা চূড়ান্ত করা বিরাট চ্যালেঞ্জের, মানছেন দলের রাজ্য শীর্ষ নেতৃত্বরা।সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় অধিকাংশই থাকবেন নতুন মুখ। এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অনীহা, সিপিএম-কে দোটানায় ফেলেছে। আগামী ১০ জানুয়ারি সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাতের উপস্থিতিতে রাজ্য কমিটির বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে যাবতীয় সমস্ত জল্পনায় ইতি পড়বে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top