News Flash

Image

পঞ্চভূতে বিলীন এন সি দেববর্মা

আগরতলা, ২ জানুয়ারি (হি. স.) : পঞ্চভূতে বিলীন হলেন নরেন্দ্র চন্দ্র দেববর্মা। তিনি ত্রিপুরার রাজস্ব ও বন মন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, শাসক জোট শরিক দল আইপিএফটি-র প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। গতকাল ১ জানুয়ারি তিনি প্রয়াত হয়েছেন। আজ খোয়াই জেলায় মহারাণীর নক্সী রাই পাড়ায় পৈতৃক ভিটেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিন তাঁকে আকাশবাণী কার্যালয়, ত্রিপুরা বিধানসভা এবং সচিবালয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

আজ সকালে প্রথমে প্রয়াত রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মার মরদেহ আকাশবাণী কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে আকাশবাণীতে তিনি দীর্ঘদিন স্টেশন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। আকাশবাণী-র কর্মীরা তাঁকে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর তাঁর মরদেহ নেওয়া হয়েছে ত্রিপুরা বিধানসভায়। সেখানে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী , কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তারপর তাঁকে সচিবালয়ে নেওয়া হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

অবশেষে তাঁর মরদেহ মহারাণী নক্সী রাই পাড়া স্থিত পৈতৃক ভিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে তাঁর মরদেহ পৌছাতেই পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁকে শেষ দেখার জন্য প্রচুর মানুষ এদিন ভিড় জমিয়েছিলেন। জাতীয় পতাকায় তাঁর মরদেহ জড়িয়ে গান স্যালুট দেওয়া হয়েছে।

এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কৃষ্ণপুরের বিধায়ক অতুল দেববর্মা, ইএম কমল কলই, ত্রিপুরা পুলিশের আইজি সৌমিত্র ধর, খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রশোন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, জেলা বন আধিকারিক, টিএসআর ১২, ১০ এবং ৬নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট, বন দপ্তরের আধিকারিক, খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি শব্দ কুমার জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top