News Flash

  • Home
  • প্রধান খবর
  • এসএসসি নবম-দশমে ১০২ শূন্যপদে নিয়োগ না হওয়ায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়
Image

এসএসসি নবম-দশমে ১০২ শূন্যপদে নিয়োগ না হওয়ায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, ২ জানুয়ারি (হি স)। নবম-দশমে এসএসসি’র ঘোষিত বাতিল হওয়া ১০২ শূন্যপদে নিয়োগ না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার তিনি প্রশ্ন করলেন, “১০২ শূন্যপদে কাউন্সেলিং কেন হয়নি ২৪ ডিসেম্বরের মধ্যে? কেন তালিকার শুধু ৬৫ জনকে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয়েছে? এবার মঙ্গলবারের মধ্যে এই নিয়ে এসএসসি’র হলফনামা তলব করেছেন বিচারপতি।

শেষ ১ বছরে ২০০০০ শিক্ষকের বদলি হয়েছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। অনেক স্কুলে বর্তমানে শূন্যপদ রয়েছে কিনা তা শিক্ষা দফতর থেকে জানতে হচ্ছে এসএসসিকে। তাই ২৪ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশ মতো ১০২ শূন্যপদে কাউন্সেলিং করা যায়নি। ৬৫ জনের বেশি ওয়েট লিস্টেড পরীক্ষার্থী না থাকায় আর ডাকা হয়নি বলেই এদিন জানান স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। এই বিষয়ে মঙ্গলবারের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয় কমিশনকে। এই মামলার পরবর্তী শুনানি মঙ্গলবারই। আইনজীবী জানান, এক্ষেত্রে ৬৫-র বেশি অপেক্ষমান পরীক্ষার্থী না থাকায় কাউন্সেলিং -এর জন্য ডাকা হয়নি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top