News Flash

  • Home
  • বিদেশ
  • জি-২০- এর সভাপতিত্ব পাওয়া একটি ‘ঐতিহাসিক অর্জন’ : জয়শঙ্কর
Image

জি-২০- এর সভাপতিত্ব পাওয়া একটি ‘ঐতিহাসিক অর্জন’ : জয়শঙ্কর

ভিয়েনা, ২ জানুয়ারি (হি.স.): ভারত জি-২০- এর সভাপতিত্ব পাওয়া একটি ‘ঐতিহাসিক অর্জন’ বলে মনে করেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন, ভারত এমন সময়ে জি-২০ বৈঠকের আয়োজন করেছে যখন বিশ্বব্যাপী সরবরাহে তীব্র চাপের মধ্যে রয়েছে এবং বিশ্বে রাজনৈতিক মেরুকরণ বাড়ছে। পরবর্তী জি-২০ শীর্ষ সম্মেলন ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ভারত তার সভাপতিত্বের সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থকে গুরুত্ব দেবে। প্রসঙ্গত, ভারত আনুষ্ঠানিকভাবে ১ ডিসেম্বর জি-২০-এর সভাপতিত্ব গ্রহণ করেছে।

গত ২৭ বছরে ভারতের বিদেশমন্ত্রীর এটাই প্রথম অস্ট্রিয়া সফর। দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই সফর হচ্ছে। জয়শঙ্কর তার দুই দেশ সফরের দ্বিতীয় ধাপে সাইপ্রাস থেকে এখানে এসেছেন।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top