News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর ২৪ পরগনার সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
Image

উত্তর ২৪ পরগনার সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

কলকাতা, ২ জানুয়ারি (হি. স.) : উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বিএসএফ।

সোমবার বিএসএফের এক আধিকারিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, রবিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার তারালি সীমান্ত চৌকির কাছে পাচারকারীদের গতিবিধি নজরে পড়ে বিএসএফ জওয়ানদের। তখনই ভারত থেকে বাংলাদেশের দিকে যাওয়া সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে তারা প্যাকেটটি ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপর বিএসএফ জওয়ানরা এলাকায় তল্লাশি চালিয়ে প্যাকেটটি উদ্ধার করে। সেখান থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে গাঁজার প্যাকেটটি।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top