News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে  রাজপথে মিছিল কর্মচারী সমন্বয় কমিটির
Image

রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে  রাজপথে মিছিল কর্মচারী সমন্বয় কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ রবিবার আগরতলা শহরে কর্মচারী আন্দোলন সংগঠিত হয়৷ নির্বাচনের প্রাক লগ্ণে সরকারকে প্রতারক বলে এদিন কাঠগড়ায় দাঁড় করায় কর্মচারী মহল৷ ২০১৮ সালে ভিশন ডকুমেন্টে সরকারি কর্মচারীদের জন্য বিজেপির প্রতিশ্রুতি ছিল রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়ে সপ্তম পে কমিশন প্রদান করা হবে৷ সেই প্রতিশ্রুতি গত ৫৭-৫৮ মাসের পালন করতে পারল না সরকার৷ এছাড়াও কর্মচারী বঞ্চনা চরমে উঠেছে বর্তমান সরকারের আমলে৷ এমনটাই অভিযোগ তুলে ইংরেজি নববর্ষের প্রথম দিন রাস্তায় নামলো কর্মচারী সংগঠন৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলে পর প্যারাডাইস চৌমুহনি এলাকায় এক পথসভায় ত্রিপুরা কর্মচারী সমন্বয়ে কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বছরে দুবার নির্দিষ্ট সময়ে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা না করে রাজ্য সরকার একসাথে ১২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে ইতিহাস বলে কর্মচারীদের সাথে বিভ্রান্ত করেছে৷ তাই রাজ্য সরকারের উদ্দেশ্যে সরকারি কর্মচারীরা বার্তা দিতে চায় মূর্খ নয় কর্মচারী মহল৷ ত্রিপুরা রাজ্যে কোন এক সময় কুড়ি শতাংশ মহার্ঘ ভাতাও ঘোষণা করা হয়েছিল৷ তাই ১২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে ইতিহাস বলে কর্মচারীরা মূর্খের স্বর্গে বাস করছে বলে ভাবছে রাজ্য সরকার৷ এবং এর জন্য সরকার কর্মচারীদের কিছু দালালকে রাস্তায় নামিয়ে মিথ্যা প্রচার করছে বলেও সরকারের সমালোচনা করেন তিনি৷ তাই এ ধরনের প্রতারণা বন্ধ করে সরকারকে সজাগ করতে এদিনের উদ্যোগ বলে জানান তিনি৷ সরকারি কর্মচারীদের বকেয়া ডি এ এবং ডি আর সরকারকে মিটিয়ে দিতে হবে৷ অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা ১০ বছর অতিক্রান্ত করে ফেলেছে তাদের সহসায় সহসায় নিয়মিতকরণ করতে দাবি জানান৷ এর পাশাপাশি সরকারি দপ্তর গুলিতে শূন্যপদ পূরণ করার জন্য দাবি জানান তিনি৷ সরকার যদি অবিলম্বে এই দাবি গুলি পূরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাজ্যের কর্মচারীরা অধিকার আদায়ের জন্য বিকল্প পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন স্বপন বল৷ আরো বলেন, আজকের মিছিল থেকে যে ১০ দফা দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে৷

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top