News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট : মডার্নের বিরুদ্ধে কস্টার্জিত জয় চাম্পামুড়ার
Image

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট : মডার্নের বিরুদ্ধে কস্টার্জিত জয় চাম্পামুড়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর।। এবারও জয়ে জয়ে এগুচ্ছে চাম্পামূড়া। তবে আজ, শনিবার মডার্ন প্লে সেন্টারের বিরুদ্ধে কস্টার্জিত জয় পেতে হয়েছে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের এ- গ্রুপের খেলায় চাম্পামুরা মডার্ন প্লে সেন্টারকে ২৬ রানের ব্যবধানে পরাজিত করেছে। টস জিতে মডার্ন প্লে সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। চাম্পামুড়া ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৩৫ ওভার  দুই বল খেলে ১১৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে রাহুল পালের ২৮ রান সর্বাধিক ছিল। মডার্নের সৌমজিৎ চক্রবর্তী ১৩ রানে চারটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মডার্ন প্লে সেন্টারের পঙ্কজ আর সৌম্যজিৎ ভালো ব্যাট করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। মডার্ন প্লে সেন্টার ৯১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। পঙ্কজ চৌধুরী সর্বাধিক ৪১ রান পেয়েছিল। চাম্পামুড়ার অধিনায়ক সন্দীপন দাস নয় রানী চারটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। আকাশ দেবনাথও পেয়েছিল দুটি উইকেট নয় রানের বিনিময়ে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top