News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির সাথে জোটে যেতে চায় রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া
Image

বিজেপির সাথে জোটে যেতে চায় রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে সাতটি আসনে বিজেপির সাথে জোট হয়ে লড়তে চাইছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান এ কথা জানান রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রদেশ কমিটির সভাপতি সত্যজিৎ দাস৷ তিনি আরো জানান বিজেপির সাথে মহারাষ্ট্রে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার জোট রয়েছে৷ কেন্দ্রে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার মন্ত্রী রয়েছেন৷ তাই আসলে বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বিজেপির সাথে দশটি আসনে জোট হয়ে লড়াই করতে চেয়েছিল৷ কিন্তু তাতে দ্বিমত পোষণ করে বিজেপি৷ তাই সাতটি আসনে জোট হয়ে লড়াই করার দাবি জানানো হয়েছে৷ যদি তারপরও প্রায় সাতটি আসনে বিজেপি জোট হতে না চায় তাহলে বিকল্প পথ বেছে নেবে রিপাবলিকান পার্টি বলে জানান৷

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top