News Flash

  • Home
  • খেলা
  • বিনা রানে ভাটনগরের ছয় উইকেটশতদলকে হারিয়ে ১ম জয় আরসিসি’র
Image

বিনা রানে ভাটনগরের ছয় উইকেটশতদলকে হারিয়ে ১ম জয় আরসিসি’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে এন এস আর সি সি। তাও ২৯২ রানের বিশাল ব্যবধানে। পক্ষান্তরে চূড়ান্ত ব্যর্থ শতদল সংঘ। মাত্র ১৪ রানে ইনিংস শেষ। ৯ জন শূন্য রানে পেভিলিয়নে ফেরত। এনএসআরসিসি’র অংশ ভাটনগর হ্যাটট্রিক পায়নি, তবে তিন ওভার বল করে তিনটি মেডেন অর্থাৎ কোন রান না দিয়ে ছয় উইকেট দখল, হয়তো রাজ্য ক্রিকেটের ইতিহাসে এটাও একটি নজির। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে খেলা। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টের এনএসআরসিসি বনাম শতদল সংঘের খেলা। টস জিতে এনএসআরসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে। শতদল সংঘের সামনে এটি যেন বিন্ধ্য পর্বতের মতো। দলের পক্ষে সায়ন্তন কর-এর অপরাজিত ৫৪ রান, স্পন্দন বণিকের অপরাজিত ৫২ রান এবং ঋষব চক্রবর্তীর ৪৩ ও সায়ন্তন পালের ৪১ রান উল্লেখযোগ্য। রাজদীপ পাল ৩৬ রান এবং অর্কজিৎ চক্রবর্তী ৩৪ রান সংগ্রহ করেছে। শতদল সংঘের অঙ্কিত লোধ দুটি উইকেট পেয়েছিল। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে শতদল সংঘের ক্ষুদে খেলোয়াররা ব্যাট হাতে উইকেটে দাঁড়ালেও রান সংগ্রহে সফল হয়নি। ১৬ ওভার উইকেটে টিকে থাকলেও মাত্র ১৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে নয় জন ব্যাটসম্যান শূন্য রানে পেভিলিয়নে ফেরে। এনএসআরসিসি-র অংশ ভাটনগর একাই ছয়টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, অঙ্কুশ ব্যানার্জি পেয়েছে তিনটি উইকেট।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top