News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতির উদ্দ্যোগে এক প্রকাশ্য জনসভার আয়োজন, ৫৭ পরিবারের ১৩২ ভোটারের যোগ
Image

৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতির উদ্দ্যোগে এক প্রকাশ্য জনসভার আয়োজন, ৫৭ পরিবারের ১৩২ ভোটারের যোগ

জোলাইবাড়ি, ৩১ ডিসেম্বর (হি. স.) : আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ৩৮ জোলাইবাড়ী মন্ডলের জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এক প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়েছিল। তাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার (ডা:) মানিক সাহা। 

এছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলা সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা।

আজকের এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর নানান উন্নয়নমূলক কাজের তথ্য জনসন্মুখে তুলে ধরেন। পাশাপাশি বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন তাঁরা। আজকের এই জনসভায় লোকসমাগম দেখে মুখ্যমন্ত্রী খুবই আপ্লুত হন। এদিনের লোকসমাগম দেখে সকলে আশাবাদী আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে।আজ এই জনসভা শেষে অনুষ্ঠিত হয় এক যোগদানসভা। এই যোগদান সভায় সি পি আই এম, তিপ্রামথা ও আই পি এফ টি দল ত্যাগ করে ৫৭ পরিবারের ১৩২ ভোটার বিজেপিতে যোগদান করেছেন। দলীয় পতাকা তুলে দিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের বরণ করে

Releated Posts

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ১২ মে: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্য থেকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top