News Flash

  • Home
  • বিদেশ
  • তুরস্কে পৃথক ঘটনায় নিহত ১২, আহত হয়েছেন আরও ৭ জন
Image

তুরস্কে পৃথক ঘটনায় নিহত ১২, আহত হয়েছেন আরও ৭ জন

আঙ্কারা, ৩১ ডিসেম্বর (হি. স.) : তুরস্কে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ও নির্মাণাধীন সাইটে দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার দিনের বেলায় দেশটির ইজমির ও আয়দিন প্রদেশে সংঘঠিত দুটি ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার সন্ধ্যায় প্রথম ঘটনাটি ঘটে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলায় অবস্থিত একটি কাবাবের রেস্তোরাঁয় । রেস্তোরাঁয়র বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রদেশটির গভর্নর আনাদোলু এজেন্সিকে বলেছেন, কাবাবের ওই রেস্তোরাঁর কয়েকজন কর্মী সন্ধ্যায় গ্যাসের টিউব থেকে এক ধরনের গন্ধ পাচ্ছিলেন। কিন্তু বিষয়টি বুঝে ওঠার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও অস্পষ্ট। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অপর ঘটনাটি ঘটে দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে । সেখানে একটি নির্মাণ সাইটে দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। সেখানে একটি নতুন হোটেল তৈরি করা হচ্ছে। প্রকাশিত ফুটেজে একটি বিল্ডিংয়ের উপরের তলা থেকে একটি ক্রেন ঝুলতে দেখা গেছে। জরুরী কর্মীরা দুর্ঘটনায় বেঁচে যাওয়া এবং আহতদের খুঁজে পেতে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাচ্ছেন।

ইজমিরের গভর্নর ইয়াভুজ সেলিম কোগার এক টুইট বার্তায় জানিয়েছেন, বোর্নোভা জেলার একটি ভবনের টাওয়ার সম্প্রসারণের কাজ চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে।

ইজমির প্রদেশের পাবলিক প্রসিকিউটর অফিস এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রী বেকির বোজদাগ।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top