News Flash

  • Home
  • দেশ
  • নিরাপত্তার দাবীতে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের
Image

নিরাপত্তার দাবীতে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের

নামখানা, ৩০ ডিসেম্বর (হি. স.) : নিরাপত্তার দাবি নিয়ে নামখানা বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন দক্ষিন ২৪ পরগনার নামখানা ব্লকের বহু আইসিডিএস কর্মীরা।

আবাস যোজনার সার্ভেকে কেন্দ্র করে নামখানা ব্লকের একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন আইসিডিএস কর্মীরা। কোথাও আইসিডিএস কর্মীকে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন, আবার কোথাও আইসিডিএস কর্মীর চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠেছে। আর সেই কারণে স্বাভাবিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন আইসিডিএস কর্মীরা। তাই নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে শুক্রবার নামখানা বিডিও অফিসের গেটের সামনেই বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন নামখানা ব্লকের বহু আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীদের দাবি তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top