News Flash

  • Home
  • দিনের খবর
  • শৈত্যপ্রবাহ থেকে রেহাই নেই দিল্লি-সহ উত্তর ভারতের, ঘন কুয়াশায় বিঘ্নিত ট্রেন চলাচল
Image

শৈত্যপ্রবাহ থেকে রেহাই নেই দিল্লি-সহ উত্তর ভারতের, ঘন কুয়াশায় বিঘ্নিত ট্রেন চলাচল

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): শীতের দাপট কমছেই না রাজধানী দিল্লিতে, শীতের কামড়ে জবুথবু অবস্থা উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানাতেও। বৃহস্পতিবার সকালে জমাটি শীতে কাবু হয়েছে উত্তর ভারত। দিল্লি, উত্তর প্রদেশ-সহ সমস্ত রাজ্য আবার ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল।

কুয়াশার কারণে দৃশ্যমানতা এদিন তলানিতে পৌঁছে যায় রাজধানী ও অন্যান্য জেলায়। এদিনও ঘন কুয়াশার জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির পালমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস ও সফদরজং-এ ৭.০ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে এদিন বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। দেরিতে চলাচল করছে অনেক ট্রেন। এর মধ্যে রয়েছে হায়দরাবাদ-নতুন দিল্লি এক্সপ্রেস, কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস প্রভৃতি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top