News Flash

  • Home
  • দিনের খবর
  • আবাস বিক্ষোভের ঘটনায় বছরের শেষ বৃহস্পতিবারটিও উত্তপ্ত
Image

আবাস বিক্ষোভের ঘটনায় বছরের শেষ বৃহস্পতিবারটিও উত্তপ্ত

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : নানা আবাস বিক্ষোভের ঘটনায় বছরের শেষ বৃহস্পতিবারটিও উত্তপ্ত হয়ে থাকল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— রাজ্যের নানা অংশে। কোথাও প্রধানকে চেয়ার সমেত পঞ্চায়েত দফতরের বাইরে তুলে নিয়ে এসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আবার কোথাও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঘেরাও। জাতীয় সড়ক অবরোধ থেকে পঞ্চায়েত দফতরে তালা দিয়ে বিক্ষোভ।

আবাস যোজনায় ঘর না পেয়ে জাতীয় সড়ক অবরোধ জলপাইগুড়িতে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। অনেকক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যোগ্য হয়েও আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চেয়ার সমেত বাইরে নিয়ে এসে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনা বাঁকুড়ার ১নং ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে।

বৃহস্পতিবার সকালের ওই ঘটনায় সব অভিযোগ শুনে প্রধান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা এলাকার তিলডাঙ্গায় স্থানীয় বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্ষোভের মুখে পড়েন। বাসিন্দাদের অভিযোগ, যাদের মাথায় ছাদ নেই তাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে।

আবার দক্ষিণ ২৪ পরগনার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতে কুলতলি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, মূলত যাদের পাকা বাড়ি রয়েছে এবং পঞ্চায়েতে সদস্যের কাছের লোক তাঁরাই আবাস যোজনার ঘর পেয়েছে। বিক্ষোভ দেখানো হল আইসিডিএস কর্মীর বাড়িতেও। বারুইপুরের ধপধপি ১ গ্রাম পঞ্চায়েতের আওতায় থাকা কুমোরহাট মীরপাড়ায়।

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাতে প্রথম নাম থাকা সত্ত্বেও, আচমকা গায়েব বেশ কয়েকজনের নাম। প্রতিবাদে দুর্গাপুরে জেমুয়া গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। বোঝাতে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ।
আর তালিকা থেকে নাম বাদ হয়ে যাওয়ায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-১ নম্বর ব্লকের সাহাপুর-১ গ্রাম পঞ্চায়েতের দফতরে তালা দিয়ে বিক্ষোভ। রাস্তা অবরোধও চলে। পরে ঘটনাস্থলে এসে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম রসুল বিক্ষোভকারীদের আশ্বস্ত করার পরে অবরোধ তুলে নেওয়া হয়।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top