ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।কর্ণাটকে বিধ্বস্ত ত্রিপুরা। একপ্রকার ছেলেখেলা করলো ত্রিপুরার ফুটবলারদের নিয়ে কর্ণাটকের ফুটবলাররা। দিল্লিতে অনুষ্ঠিত ৭৬ তম হিরো সন্তোষ ট্রফি ফুটবলে। বৃহস্পতিবার জহরলাল নেহেরু স্টেডিয়ামে ত্রিপুরা পরাজিত হয় ১০-০ গোলে। দক্ষতা, গতি এবং শক্তি- তিন বিভাগেই ত্রিপুরা থেকে অনেক এগিয়ে মাঠে নামে কর্ণাটক। ফলে শুরু থেকেই দুদলের মধ্যে পার্থক্য দেখা দেয়। ত্রিপুরা দুই অর্ধে ৫ টি করে গোল হজম করে। দ্বিতীয়ার্ধে ত্রিপুরার পাইথক জমাতিয়া লাল কার্ড দেখে মাঠে ছাড়তেই শক্তি আরও কমে যায়। খেলা শেষে ত্রিপুরা দলের সহকারি কোচ নারায়ন দেবনাথ টেলিফোনে জানান,”আসরে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার দল কর্ণাটক। খুবই ভালো খেলেছে বিপক্ষ দল। আমাদের গোলরক্ষক যদি আরও কয়েকটা অবধারিত গোল রুখে না দিতো তাহলে ব্যবধান আরও বাড়তো”। ৩১ ডিসেম্বর ত্রিপুরা নিজেদের শেষ ম্যাচ খেলবে লাদাকের বিরুদ্ধে। আসরে ৪ ম্যাচ খেলে ত্রিপুরাপর ঝুলিতে মাত্র ১ পয়েন্ট।

দিল্লিতে সন্তোষ ট্রফি ফুটবলে কর্নাটকেও গো-হারা হারলো ত্রিপুরা
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















