News Flash

  • Home
  • দিনের খবর
  • শুক্রবার জোকা-তারাতলা মেট্রোর সম্প্রসারণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

শুক্রবার জোকা-তারাতলা মেট্রোর সম্প্রসারণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের জোকা-তারাতলা সম্প্রসারণ লাইন উদ্বোধন করবেন। এই লাইনে ছয়টি স্টেশন রয়েছে – জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এর নির্মাণ ব্যয় ২৪৭৫ কোটি টাকারও বেশি। এছাড়া তিনি কলকাতায় ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী হাওড়া রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি রাজ্যে কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বৃহস্পতিবার জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রধানমন্ত্রী প্রায় সকাল ১১.১৫ টায় হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন এবং তিনি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসকে ফ্ল্যাগ অফ করবেন। এরপর তিনি কলকাতায় মেট্রোর জোকা-তারাতলা সম্প্রসারণ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী দুপুর ১২টায় আইএনএস নেতাজি সুভাষ পৌঁছাবেন এবং নেতাজি সুভাষের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। তিনি ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার অধীনে পশ্চিমবঙ্গের জন্য বেশ কয়েকটি নর্দমা পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উদ্বোধন করবেন। দুপুর ১২.২৫ মিনিটে তিনি জাতীয় গঙ্গা কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করবেন।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top