News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকে ঘিরে দলীয় ও প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকে ঘিরে দলীয় ও প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৯ ডিসেম্বর৷৷  সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর জেলায় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সফরকে ঘিরে দলীয় ও প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি তুঙ্গে উঠেছে৷ যদিও পূর্বে কথা ছিল কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে গৃহ মন্ত্রীর প্রকাশ্য জনসভা হবে৷ কিন্তু জায়গা স্বল্পতা সহ পরিকাঠামো দিক দিয়ে সমস্যা থাকায় অবশেষে পাঁচ জানুয়ারি ধর্মনগর বিধানসভার বির বিক্রম ইনস্টিটিউট এর মাঠে গৃহ মন্ত্রীর প্রকাশ্য জনসভার চুরান্ত আয়োজন করা হয়৷গৃহ মন্ত্রীর সফরকে ঘিরে বৃহস্পতিবার বিবিআই মাঠ পরিদর্শনে আসেন ত্রিপুরা নির্বাচনী প্রভারি ডাঃ মহেন্দ্র সিং৷সাথে ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন,বিধায়িকা মলিনা দেবনাথ সহ জেলার সকল কর্মকর্তা৷ জানা গেছে,গৃহ মন্ত্রীর উত্তর জেলার জনসভা দিয়েই বিজেপির নির্বাচনী রনডঙ্খার বাজবে৷ তাছাড়া এদিন উত্তর ও দক্ষিণ জেলায় দুটি বিজেপি রথের যাত্রা করবেন গৃহ মন্ত্রী৷যে দুটি রথ রাজ্যের ষাটটি বিধানসভা ঘুরে আগরতলায় গিয়ে মিলিত হবে৷ পাশাপাশি ইতিমধ্যে প্রশাসনিক তরফে গোটা জেলা সহ ত্রিপুরা অসম, ত্রিপুরা-মিজোরাম ও ভারত বাংলা সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে৷ সাথে দলীয় স্তরেও গৃহ মন্ত্রীর জনসভাকে সর্বাঙ্গীন সাফল্য করতে জোর প্রস্তুতি তুঙ্গে উঠেছে৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top