News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যানজটের কারণে সামান্য দেরীতে পৌঁছায় টেট-টু পরীক্ষা দিতে পারলেন না অনেক চাকরী প্রত্যাশী
Image

যানজটের কারণে সামান্য দেরীতে পৌঁছায় টেট-টু পরীক্ষা দিতে পারলেন না অনেক চাকরী প্রত্যাশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷  বৃহস্পতিবার টেট টু পরীক্ষা দিতে এসে অনেকেই বিমুখ হয়ে বাড়ি করে ফিরে যেতে বাধ্য হয়েছেন৷ কংগ্রেসের মহা মিছিলের কারণে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারার কারণেই এই বিপত্তি দেখা দেয়৷ বৃহস্পতিবার ছিল টেট টু পরীক্ষা৷ রাজধানীর আগরতলা শহরের ধলেশ্বর কামিনী কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় টেট পরীক্ষা দিতে এসে অনেকেই পরীক্ষা না দিয়ে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছেন৷ জানা যায় এদিন আগরতলা শহরে কংগ্রেসের মহা মিছিল সংঘটিত হয়৷ রাজনৈতিক দলের মিছিলের ফলে শহর এলাকায় মারাত্মক যানজট দেখা দেয়৷ সে কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি কয়েকজন পরীক্ষার্থী৷ কেউ এক মিনিট কেউ দুই তিন মিনিট কিংবা পাঁচ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছান৷ কামিনী কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সাড়ে ১১ টার সময় গেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়৷ সামান্য বিলম্বে আশা পরীক্ষার্থীরা তা কাকতী মিনতি করলেও পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়নি৷ পরীক্ষার্থীরা বোঝানোর চেষ্টা করেন মিছিলের কারণে জ্যাম লেগে যাওয়ায় তারা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছতে পারেননি৷ কিন্তু পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ কোন ধরনের অজুহাত মেনে নিতে নারাজ৷ উপরন্ত তিনি পরীক্ষার্থীদের স্পষ্টভাবে জানিয়ে দেন সেখান থেকে সরে না গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ পরীক্ষার্থীদের সাথে এ ধরনের অমানবিক কার্যকলাপে তীব্র খুব প্রকাশ করেছেন পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীরা৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top