News Flash

  • Home
  • খেলা
  •  গিডিয়নের সৌজন্যে লালবাহাদুর জয়ী মরশুমে প্রথম হার এগিয়ে চলো’র
Image

 গিডিয়নের সৌজন্যে লালবাহাদুর জয়ী মরশুমে প্রথম হার এগিয়ে চলো’র

লালবাহাদুর: ৩

এগিয়ে চলো: ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। মরশুমে প্রথম হারের মুখ দেখলো এগিয়ে চলো সংঘ। লীগ ফুটবলে লালবাহাদুর ব্যয়ামাগার ৩-১ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। তাও এগিয়ে চলো সংঘকে হারিয়ে। নক আউট শিল্ড চ্যাম্পিয়ন এগিয়ে চলো লীগ ম্যাচে এ পর্যন্ত দুটিতে ড্র তে ম্যাচ শেষ করলেও আজ, বৃহস্পতিবার তাদের হারতেই হলো লাল বাহাদুরের কাছে। তবে লীগে নিজেদের শেষ ম্যাচে হার স্বীকার করলেও চারটিতে জয় ছিনিয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করে আগেই সুপার লিগে খেলা নিশ্চিত করে নিয়েছে। খেলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল আসর। প্রথমার্ধেই লালবাহাদুর ব্যায়ামাগার এক গোলে লিড নিয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াই, হলুদ কার্ডের ছড়াছড়ি তারই মাঝে লাল বাহাদুর ব্যায়ামাগার তিন-এক গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। খেলার ১৪ মিনিটের মাথায় লাল বাহাদুরের লালমাংগা সাংগার গোলে এক-শূন্যতে লীড নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল লাকপা তামাং-এর।এগিয়ে চলোর রক্ষণভাগ যেমন দুর্বল মনে হয়েছে তেমনি আক্রমণভাগেও স্ট্রাইকাররাও জালে বল জড়ানোর কাজটি সফল করতে পারেনি। লালবাহাদুরের গোলরক্ষক গিডিয়ন ডার্লিং একাধিক গোল সেভ করে বেশ নজর কেড়েছেন। ৭০ মিনিটের মাথায় মোসেজ লালরিন জোয়ালা আরেকটি গোল করে দলকে ৩-০ তে লিড এনে দেয়। লাল বাহাদুর জয়ের ব্যাপারে যখন অনেকটা নিশ্চিতপ্রায়, ৮০ মিনিটের মাথায় কাগলি অনল এগিয়ে চলোর পক্ষে একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। খেলায় যথেষ্ট রাফ এন্ড টাফ আচরণের দায়ে রেফারি দু দলের ছয় জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। উল্লেখ্য, বেশ কটি নিশ্চিত গোল বাঁচানোর সৌজন্যে লালবাহাদুর ব্যায়ামাগারের গোলরক্ষক গিডিয়নকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অভিজিৎ দাস, অরিন্দম মজুমদার, অসীম বৈদ্য ও শিবজ্যোতি চক্রবর্তী।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top