News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলা ব্লক এলাকায় হেলথ সাব সেন্টারের নব নির্মিত ভবনের উদ্ধোধন
Image

কদমতলা ব্লক এলাকায় হেলথ সাব সেন্টারের নব নির্মিত ভবনের উদ্ধোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ উত্তরের কদমতলা ব্লক এলাকায় হেলথ সাব সেন্টারের নব নির্মিত ভবনের উদ্ধোধন সহ দুটি গ্রামকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম ঘোষনার অনুষ্ঠানটি হয় বৃহস্পতিবার৷ উদ্বোধক হিসেবে  ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়৷
এদিন সকালে সানীয় ব্লক এলাকার সাতসঙ্গম হেলথ সাব সেন্টারের নব নির্মিত ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে ভবনের উদ্বোধন করেন টি আই ডি সি-র চেয়ারম্যান  টিংকু রায়৷ এরপর যান বজেন্দ্র নগর কমিউনিটি হলে৷  সেখানে কদমতলা ব্লক এলাকার দুটি গ্রাম – সাতসঙ্গম ও বজেন্দ্র নগর গ্রামকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম ঘোষনার অনুষ্ঠানে যোগ দেন তিনি৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি গ্রামকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি এদিনের হেলথ সাব সেন্টারের নব নির্মিত ভবন ও আদর্শ গ্রাম ঘোষণার অনুষ্ঠানের প্রধান অতিথি টি আই ডি সি-র চেয়ারম্যান টিংকু রায়  বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে কদমতলা ব্লকের অধীন গ্রামীণ  এলাকায় স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে৷ দীর্ঘ বাম শাসনে গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে ভাবতো না৷ কিন্তু বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাসী৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top