News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা দপ্তর থেকে আজ টেট উত্তীর্ণ ৮৩১ জন শিক্ষকের পোস্টিং দেওয়া হয়েছে

শিক্ষা দপ্তর থেকে আজ টেট উত্তীর্ণ ৮৩১ জন শিক্ষকের পোস্টিং দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ শিক্ষা দপ্তর থেকে আজ টেট উত্তীর্ণ ৮৩১ জন শিক্ষকের পোস্টিং দিয়েছে৷ এরমধ্যে রয়েছে ৭৩১ জন স্নাতক শিক্ষক, ৯০ জন স্নাতকোত্তর শিক্ষক এবং ১০ জন অস্নাতক শিক্ষক৷ আগামী ২ বা ৩ জানুয়ারির মধ্যে শিক্ষকদের জয়েন করার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হবে৷ আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তার অফিসকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার ২০১৮ সালে দায়িত্ব গ্রহণ করার পর এখন পর্যন্ত শিক্ষা দপ্তরের অধীনে মোট ৬ হাজার ৭৮১ জনকে শিক্ষকের পদে চাকরি দিয়েছে৷ এরমধ্যে ২০২২-২৩ অর্থবর্ষে চাকরি প্রদান করা হয়েছে ৩ হাজার ১৭০ জনকে৷ এছাড়াও বর্তমান সরকারের সময়ে এখন পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরের অধীনে সাধারণ ডিগ্রি কলেজে ১০ জন অধ্যক্ষ, ৭৪ জন অ্যাসিস্টেন্ট প্রফেসর, পলিটেকনিক কলেজে ৫৭ জন লেকচারার এবং আইন কলেজে ১০ জন অ্যাসিস্টেন্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে৷
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষক পদে চাকরি প্রদানের পাশাপাশি জিটি, এসটিজিটি সহ ২৩০ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চলছে৷ এছাড়াও ককবরকে ২২ জন অ্যাসিস্টেন্ট প্রফেসর, ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে (টিআইটি) ১ জন অধ্যক্ষ, পলিটেকনিক ইনস্টিটিউটগুলির জন্য ৪ জন অধ্যক্ষ, ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে (টিআইআই) ৬ জন অ্যাসিস্টেন্ট প্রফেসর এবং বিএড কলেজে ৬ জন অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে নিয়োগ প্রক্রিয়া চলছে৷ শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক পদে লোক নিয়োগ করার জন্য আজ টেট-২ পরীক্ষা নেওয়া হয়েছে৷ তাতে ৭৯টি পরীক্ষা কেন্দ্রে মোট ২১ হাজার ৮১২ জন প্রার্থী পরীক্ষা দিয়েছে৷ আগামীকাল অর্থাৎ ৩০ ডিসেম্বর টেট-১ পরীক্ষা নেওয়া হবে৷ তাতে ৫৯টি কেন্দ্রে ১৭ হাজার ৫৩৪ জন প্রার্থী অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা৷ তাই সরকার প্রথম থেকেই গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে৷ রাজ্যে শিক্ষাক্ষেত্রের উন্নয়নের ফলে পারফরমেন্স গ্রেডিং ইনডেক্সে (পিজিআই) ত্রিপুরা দেশের মধ্যে ভালো অবস্থানে রয়েছে৷ ২০১৭-১৮ সালে রাজ্য যেখানে পারফরমেন্স গ্রেডিং ইনডেক্সে’ গ্রেড ৫-এ ছিলো সেখানে বর্তমানে রাজ্য গ্রেড ওয়ান-এ রয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top