News Flash

Image

৩.৫ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে অসমের দরং জেলা

গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : আজ বৃহস্পতিবার বেলা ১২টা ২৭ মিনিট ৫০ সেকেন্ডে মৃদু ভূকম্পে কেঁপে উঠেছে গুয়াহাটি থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে দরং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৫। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মূলত ভারত-মায়ানমার সীমান্তে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল রাজধানী গুয়াহাটি থেকে ৬২ কিলোমিটার দূরে ভূগর্ভের ১০ কিমি গভীরে ২৬.৫৮ উত্তর অক্ষাংশ এবং ৯২.১৩ দ্রাঘিমাংশে।

এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top