News Flash

Image

বড়গাং পুলিশের নাকা চেকিঙে বাজেয়াপ্ত ৩২টি গরু সহ ট্রাক, আটক দুই

বিশ্বনাথ (অসম) ২৮ ডিসেম্বর (হি.স.) : রাজ্যজুড়ে সক্রিয় হয়ে উঠছে গরু সিন্ডিকেট। মাত্র একদিন আগে বিশ্বনাথ জেলার বড়গাং পুলিশ ফাঁড়ির নাকা চেকিঙে ২৪টি গরু সহ ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছিল। গতকাল রাতে ফের ৩২ গরু এই পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মীরা উদ্ধার করেছেন। গরু পাচারে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার ভোররাত প্রায় ২.৩০ মিনিটে লখিমপুর থেকে বিশ্বনাথের দিকে আসার সময় বড়গাং পুলিশ ফাঁড়ির নাকা চেকিঙে আটক করা হয় এএস ২৫ সিসি ৮৩০৭ নম্বরের একটি ট্রাক। ওই ট্রাক থেকে ৩২টি গরু উদ্ধার করা হয়েছে। গরু পাচারে ব্যবহৃত ট্রাক বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করা হয় রিঙ্কু আলি এবং মনর উদ্দিন নামের দুই ব্যক্তিকে।

Releated Posts

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

অরুণাচল প্রদেশে অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ ইউএলএফএ-আই-এর ৪ হার্ডকোর ক্যাডারের

ইটানগর, ৮ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের লংডিং জেলায় অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন…

ByByNews Desk Aug 8, 2026

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা, ৯ আগস্ট থেকে শুরু হবে ক্ষয়ক্ষতির সমীক্ষা

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top