News Flash

Image

টেট পরীক্ষা : ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ শিক্ষক নিয়োগের জন্য পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কুমারঘাট দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর, ২০২২ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের আশপাশ এলাকায় শান্তি বজায় রাখতে কুমারঘাট মহকুমা শাসক এক আদেশবলে ১৪৪ ধারা জারি করেছেন৷ এই আদেশ ২৯ ও ৩০ ডিসেম্বর, ২০২২ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে৷
আদেশ অনুযায়ী পরীক্ষার দিনগুলিতে জনগণের চলাচলের রাস্তা ব্যতীত পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী, সরকারি কাজে নিয়োজিত কর্মচারি, পুলিশ এবং অন্যান্য আইন প্রণয়নকারী সংস্থা ছাড়া কোন জনসাধারণ প্রবেশ করতে পারবে না৷ পুলিশ, কর্মরত অন্যান্য আইন প্রণয়নকারী সংস্থা ছাড়া পরীক্ষার্থী সহ জনসাধারণ দা, লাঠি, সূচাগ্র বাঁশ এবং আগেয়া’ পরীক্ষাকেন্দ্রের আশপাশ এলাকায় বহন করতে পারবে না৷ পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মাইক ব্যবহার করা যাবে না৷ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top