News Flash

Image

সুইডেনে আন্তর্জাতিক সম্মানে ভূষিত বদরপুরের সিদ্দিকি

বদরপুর (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : ফের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের দুটি যুগ্ম সম্মানে ভূষিত হয়ে বরাক তথা অসমের নাম উজ্জ্বল করলেন বদরপুরের কৃতী সন্তান ড. হিফজুর রহমান সিদ্দিকি। বিজ্ঞান নিয়ে একের পর এক অনবদ্য অবদানের জন্য ড. সিদ্দিকিকে সুইডেনের আইএএএম সংস্থা কর্তৃক নোবেলজয়ী অধ্যাপক সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর ডায়মন্ড জুবিলি পদক সম্মান প্রদান করা হয়েছে। একইসঙ্গে রিসার্চে বিশ্বজোড়া খ্যাতির জন্য বিজ্ঞানীদের সর্বোচ্চ সম্মান বায়োটেক রিসার্চ সোসাইটি ইন্ডিয়ার ফেলো হিসেবে ড. হিফজুর রহমান সিদ্দিকিকে নির্বাচিত করে তাঁর জীবনের সেরা সম্মান প্রদান করা হয়েছে।

জানা গেছ, বরাক তথা অসম থেকে এই প্রথম এ ধরনের সম্মান অর্জন করেন ড. হিফজুর রহমান সিদ্দিকি। গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের উপস্থিতিতে আয়োজিত কনভেনশনে তাঁকে এই সম্মান প্রদান করা হয়। তাঁর এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়লে বরাক উপত্যকা তথা বিশ্বের বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।

এ ধরনের খুশির খবরে সিদ্দিকির নিজের গ্রাম বদরপুরের বসলায়ও খুশির হাওয়া বয়ে চলছে। হিফজুর রহমান সিদ্দিকির এই কৃতিত্ব প্রথম নয়। ক্যানসার নিয়ে গবেষণা করে ইতিমধ্যে তিনি সমস্ত বিশ্বে চর্চিত হয়ে বেশকিছু সম্মানে ভূষিত হয়েছেন। এমন-কি বিশ্বের সব থেকে বড় প্রকাশনা সংস্থা ইউনেসকোয় সমস্ত বিশ্বের মধ্যে একজন প্রথমসারির গবেষক হিসেবে আমন্ত্রিত হন ড. সিদ্দিকি।

ইউনেসকো ড. হিফজুর রহমান সিদ্দিকির ক্যানসার নিয়ে লেখা গবেষণাপত্র ইতিমধ্যে সমস্ত বিশ্বজুড়ে একযোগে প্রকাশ করে এক ইতিহাস সৃষ্টি করেছে।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top