News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি বালিকা আবাসিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি বালিকা আবাসিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ জনজাতি অংশের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে সুুন্দর ও সুুরক্ষিত ভবিষ্যত গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে চলছে৷ এজন্য রাজ্যের প্রতিটি মহকুমায় জনজাতি ছেলেমেয়েদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে৷ আজ সাবম মহকুমার শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জনজাতি বালিকা আবাসিক ভবন এবং ৭টি অতিরিক্ত ক্লাসরুমের উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ উল্লেখ্য, বিএডিপি স্কিমে ২ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে হোস্টেল নির্মাণ এবং অতিরিক্ত ক্লাসরুম নির্মাণে ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে৷
সাংবাদিকদের শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য পঠন পাঠন কাঠামোকে আধুনিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এছাড়াও এদিন তিনি হরিনা উচ্চবালিকা বিদ্যালয়ে বিএডিপি স্কিমে নির্মিত ৩টি অতিরিক্ত ক্লাসরুমের এবং সমগ্র শিক্ষা অভিযানে নির্মিত একটি গ্রন্থাগারের উদ্বোধন করেন৷ ক্লাসরুম নির্মাণে ব্যয় হয়েছে ৪০ লক্ষ টাকা এবং গ্রন্থাগার নির্মাণে ব্যয় হয়েছে ২০ লক্ষ টাকা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, সাতচাঁদ প’ায়েত সমিতির চেয়ারম্যান অনিল চন্দ্র মজমদার, মহকুমা শাসক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য আধিকারিকগণ৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top