News Flash

Image

তিন পরিবারের জন্য রাস্তা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ ডিসেম্বর৷৷   বিশালগড় বিধানসভার মধ্যঘনিয়ামারা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের দাস পাড়ায় মাত্র তিনটি পরিবারের বসবাস৷
একসময় কোন পাড়ায় ৫০ পরিবারের বসতি থাকলেও হতো না রাস্তা৷ আজ নাগরিক স্বার্থে বদলেছে নিয়ম৷ মাত্র তিন পরিবার বসবাস করেন এমন পাড়ায় রাস্তা হবে, তা কখনো স্বপ্ণেও ভাবেননি এলাকার ঐ তিন পরিবার৷ কিন্তু আজ স্বপ্ণ নয়, বাস্তব বলছে এটাও সম্ভব৷বামামলে রাস্তার দাবি করলে বলা হতো হবে হচ্ছে৷ মিছিল মিটিং এ যাইও৷ পরিবারগুলো ধরেই নিয়েছিলো হয়তো আর হবে না রাস্তা৷ কিন্তু বর্তমান সরকারের নজর সমাজের অন্তিম ব্যাক্তি৷ সাফ নিয়ত সহি বিকাশের ছোঁয়া লেগেছে সেখানে৷ পাড়ায় নির্মাণ হচ্ছে ইট সলিং রাস্তা৷ অত্যন্ত খুশি পরিবারগুলো৷ বুধবার নতুন রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন যুব মোর্চার জেলা সহ সভাপতি শান্ত দেবনাথ৷ তিনি জানান এই রাস্তা হলে পরিবার গুলো ছাড়াও স্থানীয় চাষীরা উপকৃত হবে৷ দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়েছে বিজেপি সরকার৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top