News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন রাহুল গান্ধী
Image

প্রধানমন্ত্রী মোদীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার রাহুল টুইট করেছেন, মা এবং ছেলের মধ্যে ভালবাসা চিরন্তন এবং অমূল্য। তিনি বলেন, তিনি এই সময়ে প্রধানমন্ত্রী মোদীর সাথে আছেন এবং তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও টুইট করে প্রধানমন্ত্রী মোদীর মায়ের সুস্থতা কামনা করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও প্রধানমন্ত্রী মোদীর মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। প্রিয়াঙ্কা বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর মা অসুস্থ হওয়ার খবর পেয়েছেন। এই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন। তিনি প্রার্থনা করেন যে তার মা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেনের অসুস্থতার কারণে তাকে মঙ্গলবার রাতে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top