News Flash

  • Home
  • খেলা
  •  শ্যাম সুন্দর চন্দ্র মেমোরিয়াল ফুটবলে হাবিবের গোলে গ্রুপ শীর্ষে জুয়েলস
Image

 শ্যাম সুন্দর চন্দ্র মেমোরিয়াল ফুটবলে হাবিবের গোলে গ্রুপ শীর্ষে জুয়েলস

জুয়েলস-‌১ (‌হাবিব)

ফরোয়ার্ড-‌০‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।গুরুত্বপূর্ণ ম্যাচ। দুদলের সুপার ফোর নিশ্চিত হয়ে গিয়েছিলো আগেই। এই ম্যাচের উপরই নির্ভর করছিলো গ্রুপ লিগে শীর্ষ স্থানে থাকার। লড়াইয়ে ছিলো দুই দলই। বুধবার হাবিব কাবুমার পাশাপাশি জুয়েলস অ্যাসোসিয়েশনকে শীর্ষ স্থানে পৌঁছে দিতে মুখ্য ভূমিকা নেন গোলরক্ষক সুরজ সিং। তিন কাঠির নীচে অনবদ্য ছিলেন মনিপুর থেকে ওই গোলরক্ষকটি। মূলত সুরজের চওড়া হাতের কাছেই আটকে গেলো সুভাষ বসু-‌র দলের যাবতীয় কারসাজি। ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে আসলো কর্ণেন্দু দেববর্মার দল। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফরোয়ার্ড। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশন নূণ্যতম গোলে পরাজিত করে ফরোয়ার্ড ক্লাবকে। ম্যাচে চিজুবা-‌র অভাব হারে হারে টের পেলো ফরোয়ার্ড ক্লাব। শেষ ম্যাচে লালকার্ড দেখায় এদিন মাঠের বাইরে ছিলেন সুভাষ বসু-‌র ‘‌তুরুপের‌‌ তাস’টি। ‌তারপরও ম্যাচে প্রাধান্য ছিলো ফরোয়ার্ডের। তবে দিনটাই ছিল না ফরোয়ার্ড ক্লাবের। না হলে তো এমনটা হবার কথা ছিল না। এক, দূটি নয় গোটা ম্যাচে কমপক্ষে ১০ টি সুযোগ পেলো সুভাষ বসু-‌র ছেলেরা। তবে কখনও জুয়েলসের গোলরক্ষক তো আবার কখনও পোস্ট বাধা হয়ে দাড়ালো ফরোয়ার্ডের ফুটবলারদের সামনে। তবে জুয়েলসের গোলরক্ষক ওয়াই সুরজ সিংএর প্রশংসা করতেই হয়। গোটা ম্যাচে রীতিমতো বাজপাখির ভূমিকায় দেখা গেল মনিপুরের এই ফুটবলারকে। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে জমে ওঠে। বিদেশি চিবুজা খেলতে না পারায় অনেকটাই অসহায় মনে হচ্ছিল ফরোয়ার্ডের অপর বিদেশি ভিদালকে। গোল আদায়ের লক্ষ্যে দু দলই আক্রমণ পাল্টা আক্রমন চালায়। সব কিছু হচ্ছিলো ম্যাচে। তবে গোলের মুখ কোনো ভাবেই খুলতে পারছিলো না কোনও দলই। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে কর্ণার থেকে জুয়েলসের হয়ে গোল আদায় করে নেন হাবিব কাবুমা। ১-০ তে শেষ হলো প্রথমার্ধ। বিরতির পর গোল পরিশোধ করার লক্ষ্যে ব্যাপক প্রয়াস ফরোয়ার্ড শিবিরের। তবে তাদের যাবতীয় সব অ্যাটাক মিস হয়ে গেল। একটা সময় ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা কিছুটা মেজাজ হারিয়ে রেফারির উপর চড়াও হয়। তবে রেফারি টিংকু দে দারুণভাবে সামলে নেন ম্যাচের উত্তাপ। ৮৯ মিনিটে মেজাজ হারিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হলো ফরোয়ার্ডের এমডি সাহাজাহানকে। অবশেষে জুয়েলস অ্যাসোসিয়েশন ১-০ গোলের ব্যবধানে জয় হাসিল করে নিলো। ম্যাচের সেরা ফুটবলার হলেন জুয়েলসের গোলরক্ষক ওয়াই সুরজ সিং।

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top