News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি, উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি, উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : বুধবার জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং উন্নয়নের সমস্যা পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তান থেকে আসা চারজন সশস্ত্র সন্ত্রাসবাদীকে এদিন সকালে নিকেশ করা হয়েছে। প্রাক-নির্ধারিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চলে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি এবং পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদীদের মোকাবেলা এবং শান্তি বজায় রাখার জন্য গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেন।

বৈঠকে উন্নয়ন কর্মসূচীগুলিও আলোচনা করা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। বৈঠকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তারা, আধাসামরিক বাহিনী, জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং পুলিশ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মাসগুলিতে জম্মু ও কাশ্মীরে হিংসার বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যার মধ্যে নিরপরাধ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা কর্মীদের উপর হামলা এবং সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের বিষয়েও আলোচনা হয়েছে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top