News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৪ মাস পর আর্থার রোড জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ
Image

১৪ মাস পর আর্থার রোড জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ

মুম্বই, ২৮ ডিসেম্বর (হি.স.): হাইকোর্ট থেকে জামিন পেয়ে ১৪ মাস পর বুধবার আর্থার রোড জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। দেশমুখকে এনসিপি কর্মীরা উষ্ণভাবে স্বাগত জানান। বিধানসভার বিরোধী দল নেতা অজিত পাওয়ার, সাংসদ সুপ্রিয়া সুলে, সাংসদ প্রফুল প্যাটেল, মহারাষ্ট্র এনসিপি সভাপতি জয়ন্ত পাটিল, প্রাক্তন মন্ত্রীরা দিলীপ ওয়ালসে পাতিল, ছগান ভুজবল জেল থেকে বেরিয়ে আসার পর স্বাগত জানান।

জেল থেকে বের হওয়ার পর অনিল দেশমুখ সাংবাদিকদের বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে রাখা হয়েছিল। ভারতীয় সংবিধান ও বিচার ব্যবস্থায় তাঁর আস্থা আছে, সে কারণেই তিনি বেরিয়ে আসতে পেরেছেন।

সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, অনিল দেশমুখের পরিবার কী কষ্ট পেয়েছে তা আমি খুব কাছ থেকে দেখেছি। অনিল দেশমুখের বিরুদ্ধে ইডি ১০৯ বার অভিযান চালিয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এটি একটি বিশ্ব রেকর্ড।

প্রসঙ্গত, প্রাক্তন মুম্বই কমিশনার পরমবীর সিং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ১০০ কোটি টাকা তোলা আদায়ের লক্ষ্য দেওয়ার অভিযোগ করেছিলেন। এরপর অনিল দেশমুখের বিরুদ্ধে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। এছাড়াও, সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) আর্থিক দুর্নীতির কোণ থেকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে।

Releated Posts

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026

দেশীয় উৎপাদন ও আমদানি নির্ভরতা কমায় শক্তিশালী হচ্ছে ভারতের মেড-টেক ইকোসিস্টেম: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): দেশীয় উৎপাদন বৃদ্ধি, আমদানির উপর নির্ভরতা কমানো এবং সরকারের বিভিন্ন সহায়ক উদ্যোগের ফলে ভারতের…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top