News Flash

Image

হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনা, হত দিনমজুর

হাইলাকান্দি (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার আয়নাখালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনৈক দিনমজুর। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ঘণ্টাখানেকের বেশি সড়ক অবরোধ করে রাখেন।

জানা গেছে, পশ্চিম কিত্তারবন্দের বাসিন্দা একলাস উদ্দিন বড়ভুইয়াঁ আয়নাখালের তেমাথা থেকে বাজার সেরে বাড়ি ফেরার পথে স্থানীয় পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী আল্টো পিছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এদিকে দুর্ঘটনা সংঘটিত করে গাড়ি নিয়ে গা ঢাকা দেয় চালক। এতে উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। স্থানীয়রা সড়ক অবরোধ করে বসেন। নিহতের পরিবারকে সরকারি এককালীন আর্থিক সাহায্যের দাবি তোলা হয়। ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ছুটে যান হাইলাকান্দি সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী সহ সদর সার্কল অফিসার জিন্টু বরা। হত দিনমজুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হাইলাকান্দির সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হলে কিছু সময় রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়।

Releated Posts

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

অরুণাচল প্রদেশে অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ ইউএলএফএ-আই-এর ৪ হার্ডকোর ক্যাডারের

ইটানগর, ৮ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের লংডিং জেলায় অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন…

ByByNews Desk Aug 8, 2026

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা, ৯ আগস্ট থেকে শুরু হবে ক্ষয়ক্ষতির সমীক্ষা

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top