News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আরও এক বিজেপি বিধায়কের পদত্যাগ, ত্রিপুরা বিধানসভার সদস্যপদ ছাড়লেন দিবাচন্দ্র রাঙ্খল
Image

আরও এক বিজেপি বিধায়কের পদত্যাগ, ত্রিপুরা বিধানসভার সদস্যপদ ছাড়লেন দিবাচন্দ্র রাঙ্খল

আগরতলা, ২৮ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা বিধানসভার আরও এক বিধায়ক পদত্যাগ করেছেন। বিজেপি বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল আজ অধ্যক্ষের অনুপস্থিতিতে ত্রিপুরা বিধানসভার সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তাতে, এখন পর্যন্ত ৭ জন বিধায়ক বিধানসভার সদস্য পদে পদত্যাগ করেছেন। একজন বিধায়কের বিধায়কের সদস্যপদ খারিজ করা হয়েছে। তাঁরা সকলেই শাসক দল বিজেপি এবং জোট শরিক আইপিএফটি-র বিধায়ক ছিলেন।

ইতিপূর্বে, বিজেপি বিধায়ক আশীষ দাসের বিধানসভার সদস্যপদ খারিজ হয়েছে। এরপর বৃষকেতু দেববর্মা, সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহা, বুর্বমোহন ত্রিপুরা, ধনঞ্জয় ত্রিপুরা এবং মেবার কুমার জমাতিয়া বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। আজ দিবাচন্দ্র রাঙ্খল বিধায়ক পদে পদত্যাগ করেছেন।

এদিন দিবাচন্দ্র রাঙ্খল বলেন, ব্যক্তিগত কারণে আজ বিধায়ক পদে পদত্যাগ করেছি। তবে, বিজেপি বিধায়ক হিসেবে ভাল কাজ করেছেন বলে দাবি তাঁর। তিনি বলেন, করমচড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। কিন্ত, বিজেপির বিধায়ক হিসেবে কাজ মনঃপুত হয়নি, তাই পদত্যাগ করেছি।

এদিন তিনি প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা, বাপটু চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস সাথে নিয়ে বিধানসভায় হাজির হয়েছেন এবং পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তাতে স্পষ্ট, তিনি ফের কংগ্রেসেই ফিরে যাচ্ছেন। তবে, আজ এ-বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। তাঁর বক্তব্য, সময়মতো এ-বিষয়ে সকলকে জানানো হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top