News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে : রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন
Image

ত্রিপুরা মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে : রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আগরতলা, ২৭ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ-বিষয়ে উদ্বিগ্ন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী মানব পাচার বন্ধে স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্য মহিলা কমিশন ও জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওই সেমিনারে পশ্চিম জেলা থেকে পুলিশ ও সাধারণ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার উপস্থিত ছিলেন। সেমিনারে মানব পাচার বন্ধের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

এদিন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, ত্রিপুরায় নারী ও শিশুদের পাচার বেড়েছে। এখন পর্যন্ত মাত্র চারটি মানব পাচারের মামলা দায়ের করা হয়েছে ঠিকই। কিন্তু তার বাইরেও মানব পাচারের একাধিক ঘটনা রয়েছে। ত্রিপুরা মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে, উদ্বেগ প্রকাশ করে বলেন তিনি।এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর দাবি, মানব পাচারের সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top