নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ আগের সরকার বিভাজন এবং শাসনের রাজনীতিতে বিশ্বাসী ছিল৷ তারা এখন অপর দলের সঙ্গে মিলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবার যৌথ বিবৃতি দিচ্ছে৷ মঙ্গলবার জিরানীয়া এবং টাকারজলায় একাধিক নব নির্মিত ভবনের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ মুখ্যমন্ত্রীর হাত ধরে টাকারজলায় এক হাজার মেট্রিক টন ধানের গোডাউন ও কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন হয় মঙ্গলবার৷ উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রানজিৎ সিংহ রায়, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, সিপাহী জেলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহ জেলা এগ্রিকালচার দপ্তরের আধিকারিকরা৷ মুখ্যমন্ত্রী উদ্বোধন শেষে জানান এলাকার জনজাতিরা দীর্ঘদিন যাবত তাদের উৎপাদিত ধান বিক্রির জন্য বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হতো৷ কোথাও সঠিক ন্যায্যমূল্য পেত না৷ বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে এর নিরসন ঘটিয়েছে৷ টাকারজলায় ১০০০ মেট্রিক টন ধানের গোডাউন ও জ্ঞানার্জন কেন্দ্রটি উদ্বোধনের ফলে উপকৃত হবেন এলাকার জনজাতি পরিবার গুলি৷ কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে জনজাতিদের উন্নয়ন ঘটাচ্ছে৷ মানুষের মৌলিক সমস্যা দূর করতে চায় সরকার৷ একই সঙ্গে টাকারজলায় প্রথম বারের মত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা হয়৷

আগের সরকার বিভাজন এবং শাসনের রাজনীতিতে বিশ্বাসী ছিল ঃ মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী
আগরতলা, ৩০ মে: নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক…
আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি…
বন দপ্তরের উদ্যোগে ‘ এফআইজিএস’ প্ল্যাটফর্ম চালু, সরেজমিনে পর্যবেক্ষণ জোরদারে ৩০০ মোবাইল ডিভাইস বিতরণ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা জাইকা প্রকল্প -এর উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে…
আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…


















